ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বিএসডিআই'র আয়োজনে 'ওমেন্স এন্ট্রেপ্রেনিউরশিপ নেটওয়ার্কিং নাইট' উদযাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 January, 2024, 11:51 AM

বিএসডিআই'র আয়োজনে 'ওমেন্স এন্ট্রেপ্রেনিউরশিপ নেটওয়ার্কিং নাইট' উদযাপন

বিএসডিআই'র আয়োজনে 'ওমেন্স এন্ট্রেপ্রেনিউরশিপ নেটওয়ার্কিং নাইট' উদযাপন

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে "এবার আমি হবো স্বাবলম্বী" এই স্লোগানে সেইপ (ঝঊওচ) প্রজেক্টের অধীনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো  'ওমেন্স এন্ট্রেপ্রেনিউরশিপ নেটওয়ার্কিং নাইট ২০২৩'।

২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এবং আইটি ফ্রিল্যান্সিং কোর্সে ট্রেনিং প্রাপ্ত ৫২৫ নারী উদ্যোক্তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রন করা হয় এবং ৩০০ এর অধিক সফল নারী উদ্যোক্তা এই নেটওয়ার্কিং প্রোগ্রামে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব কে এম হাসান রিপন।

বেশ কয়েকটি চমৎকার সেগমেন্ট এর মাধ্যমে সাজানো হয় পুরো প্রোগ্রাম, এর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলো ওমেন এম্পাওয়ারমেন্ট, স্টার্টআপ প্রোমোটিং, নেটওয়ার্কিং,  উদ্যোক্তা ইকোসিস্টেম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র ।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তাগণ তাদের সফলতার গল্পের পিছনের পথযাত্রা সবার সাথে শেয়ার করেন এবং অন্যদেরও স্বাবলম্বী হতে আহ্বান জানান। মূলত নারী উদ্যোক্তাগনদের  নেটওয়ার্কিংকে আরো শক্তিশালী  করা এবং তাদের সফলতার গল্প সবার মাঝে তুলে ধরাই  ছিলো এই প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status