ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ভান্ডরিয়ায় ১৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 January, 2024, 1:16 AM

ভান্ডরিয়ায় ১৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

ভান্ডরিয়ায় ১৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর গোয়েন্দা কার্যালয়ের একটি দল গতকাল  সকালে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন মোকছেদ খান এর ছেলে ইদ্রিস খান(৫০), মো.ইউছুফ আলীর ছেলে ইয়াসিন আলী অন্তর (২৫), ছিদ্দিকুর রহমান হাওলাদার

এর ছেলে মো. রাকিব হাওলাদার এদের সকলের বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদরে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মুহম্মদ আঃ মজিদ জানান, বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের ৮ সদস্যের একটি দলগোপন সংবাদের ভিত্তিতে  পৌর শহরের লক্ষিপূরা মহল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট, নম্বর বিহীন একটি বাজাজ পালসার মোটরসাইকেল,একটি মোবাইল ফোনসহ উল্লিখিত ব্যক্তিদের আটক করে। এসময় মাদক কারবারী ইদ্রিস আলীর দেহ তল্লাসি করে একটি পলিথিনের প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উক্ত মাদককারবারীরা পাথরঘাটা থেকে মোটরসাইকেল যোগে ইয়াবা বিক্রির জন্য  যায়। 



এ ঘটনায় বরিশালমাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুহ আঃ মজিদ বাদী হয়ে ভান্ডারিয়া  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেনজানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ওই মামলায় গ্রেপ্তার করে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status