ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাউফলে ইউপি সদস্যের খড়ের পালায় দুর্বৃত্তদের আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 January, 2024, 1:14 AM

বাউফলে ইউপি সদস্যের খড়ের পালায় দুর্বৃত্তদের আগুন

বাউফলে ইউপি সদস্যের খড়ের পালায় দুর্বৃত্তদের আগুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল হোসেন তালুকদারের ৪টি খড়ের পালায় আগুন দিয়ে সম্পূর্ন ভাবে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউপি সদস্য রুবেল তালুকদারের ঘোয়ালে ৫০ টি মহিষ ও ৩০ মহিষের বাচ্চা রয়েছে। তিনি ওই গবাদিপশুর খাদ্য হিসেবে ২লাখ টাকার খড় কিনে বাড়ীর দরজায় পালা দিয়ে রেখেছিলেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে ওই ৪ টি খড়ের পালায় একসাথে আগুন লাগিয়ে দেয়। এ সময় সোহেল নামে এক প্রতিবেশীর ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ইউপি সদস্য রুবেল তালুকদার বলেন, আমার শত্রু পক্ষের কেউ আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দ্যেশ্যে খড়ের পালায় আগুন লাগাতে পারে। এতে আমার ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের উদ্দ্যেশ্যে ছিল আমার মহিষগুলো পুড়ে মেরে ফেলা। প্রতিবেশী সোহেল আগুন দেখে ডাকচিৎকার না করলে আমার মহিষগুলো আগুনে পুড়ে যেত। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরী করব।

বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) শোনিত কুমার গায়েন বলেন,বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status