|
কুড়িগ্রামে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি শামছুল গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি শামছুল গ্রেফতার গতকাল কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম ৩০ ডিসেম্বর ভোরে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাখরাজ গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শামছুল হক (৫৫) এর নিজ বসতবাড়ি থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
