|
নরসিংদীতে মাধ্যমিক শিক্ষক পরিবারের অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
|
![]() নরসিংদীতে মাধ্যমিক শিক্ষক পরিবারের অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান মাশিপের' সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, নরসিংদী জেলা একটি শিক্ষা নগরী জেলা হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। এই জেলায় যেমন বিখ্যাত লোক রয়েছে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্টেও সারা বাংলাদেশে এ জেলা সুনাম কুঁড়িয়েছে। এসময় তিনি শিক্ষা অনুরাগী আব্দুল কাদির মোল্লাকে ধন্যবাদসহ তাঁর নামে প্রতিষ্ঠিত আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আরো বলেন, মানুষ গড়ার কারিগরদেরকে নিয়ে এত বড় একটি সুন্দর ও সুশৃংখল অনুষ্ঠানে হাজির হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রধান অতিথি নবগটিত কমিটিসহ অন্যান্য শিক্ষকদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
