ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
প্রেমিকার গলা কেটে ৬ দিন নিজের বাথরুমে রাখে প্রেমিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 31 December, 2023, 12:36 PM

প্রেমিকার গলা কেটে ৬ দিন নিজের বাথরুমে রাখে প্রেমিক

প্রেমিকার গলা কেটে ৬ দিন নিজের বাথরুমে রাখে প্রেমিক

গাজীপুর সদর উপজেলায় বঁটি দিয়ে প্রেমিকার গলা কেটে হত্যার পর ৬ দিন নিজের বাথরুমের ভেতর লাশ কাপড় দিয়ে ঢেকে রাখে প্রেমিক মিরাজ রহমান (১৯)। একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

গত ২৪ ডিসেম্বর ঝর্ণাকে হত্যা করার ৬ দিন পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন প্রেমিক। পরে তার দেওয়া তথ্যমতে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার বিকালে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিপুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার ঝর্ণা (১৯) গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী তালতলী এলাকার মুকুল হোসেনের মেয়ে। আটককৃত প্রেমিক মিরাজ মির্জাপুর ইউনিয়নের মনিপুরবাজার এলাকার স্থানীয় মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া আক্তার ঝর্ণার সঙ্গে মিরাজের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বর্তমান প্রেমিককে বিয়ে করার কথাও দিয়েছিল ঝর্ণা। পরে প্রেমিক জানতে পারে ঝর্ণার একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ ছাড়া মেয়েটির খারাপ ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রেমিকের এমন ধারণা থেকে একপর্যায়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মারিয়া আক্তার ঝর্ণাকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কাপড় দিয়ে ঢেকে রাখে। এ ঘটনায় প্রেমিক মিরাজকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status