ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নির্বাচ‌নে কোন প্রকার অ‌নিয়ম হ‌লে চাকরী হারা‌তে হ‌বে
জুবায়ের হো‌সেন, য‌শোর
প্রকাশ: Sunday, 31 December, 2023, 3:22 AM

নির্বাচ‌নে কোন প্রকার অ‌নিয়ম হ‌লে চাকরী হারা‌তে হ‌বে

নির্বাচ‌নে কোন প্রকার অ‌নিয়ম হ‌লে চাকরী হারা‌তে হ‌বে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে কোন প্রকার অ‌নিয়ম হ‌লে‌ নির্বাচ‌নের সা‌থে সং‌শ্লিষ্ট কর্মকর্তা‌দের চাকরী হারা‌তে হ‌বে ব‌লে হু‌শিয়ার ক‌রে‌ছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব)।

‌তি‌নি ব‌লেন, ‘সঠিক লোককে তার পছন্দের মত ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। ভোট নিয়ে নানা অভিযোগ আসে। সত্য ও মিথ্যা দুটি অভিযোগই তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আমাদের দেশের ওপর বিদেশিদের নজর আছে। বাইরের কেউ আমাদের সমস্যা ঠিক কর দিতে পারবে না। ফলে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় য‌শো‌রের মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্ত‌ব্যে নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব) এসব কথা বলেন। 

তি‌নি আরও ব‌লেন, পথভ্রষ্ট, অতিউৎসাহী, সন্ত্রাসীদের কোনো সুযোগ দেয়া যাবে না। কোনো প্রকার অনিয়ম হলে চাকরি হারাতে হবে ভোটগ্রহণ কর্মকর্তাদের। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বন্ধ করে চলে যান, লাগলে পরে ভোট নেয়া হবে।
ম‌নিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।

এদিকে দুই দিনব্যাপী এ কর্মশালায় মণিরামপুর উপজেলার ২ হাজার ৭০০ ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status