|
নাশকতা রোধে ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি
নতুন সময় ডেস্ক
|
![]() নাশকতা রোধে ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে র্যাব-৩ এর এই তল্লাশি অভিযান চলে। এসময় র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। র্যাব-৩ জানায়, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তাই এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র্যাব-৩। মেট্রোরেলের স্থাপনায় যাতে করে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হযেছে। নাশকতা রোধে ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি পরিদর্শন শেষে কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, র্যাব সবসময় দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৎপর থাকে। বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম করে থাকে র্যাব। মেট্রোরেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই স্থাপনার নিরাপত্তার জন্য র্যাব সদা তৎপর। মেট্রোরেলের যে স্টেশনগুলো রয়েছে, সেগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকে। তিনি বলেন, মেট্রোরেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য উৎপাত্ত সংগ্রহ করে আমারা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি। আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, আজকে র্যাব-৩ এর একটি দল মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। এইটি আমাদের রুটিন নিরাপত্তার একটি অংশ। এই কার্যক্রম এর আগেও অব্যাহত ছিল, বর্তমানেও অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
