ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
দিল্লি থেকে ঢাকায় পিটার হাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 December, 2023, 2:51 PM

দিল্লি থেকে ঢাকায় পিটার হাস

দিল্লি থেকে ঢাকায় পিটার হাস

টানা এক সপ্তাহ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানের পর বাংলাদেশে ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় ঢাকার হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এর আগে, গত ২২ ডিসেম্বর বড়দিনের ছুটি কাটাতে ভিস্তারার একটি ফ্লাইটে স্ত্রীকে নিয়ে পিচার হাস দিল্লি যান। যদিও তার ভারত সফরের বিষয়ে তখন বিস্তারিত কিছু জানানো হয়নি। এ কারণেই তার এই সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়।

কূটনৈতিক সূত্রগুলো তখন জানায়, পিটার হাস ভারতে শুধু বড়দিনের ছুটি কাটাবেনই না, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কূটনীতিকদের সঙ্গে আলোচনাও করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status