ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নির্বাচন বর্জনে ইশরাকের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 December, 2023, 1:08 PM

নির্বাচন বর্জনে ইশরাকের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

নির্বাচন বর্জনে ইশরাকের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে গোপীবাগ থেকে টিকাটুলী মোড় পর্যন্ত বিভিন্ন বিপণিবিতানকেন্দ্র ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তারা। লিফলেট বিতরণকালে ইঞ্জি. ইশরাক হোসেন ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটকেন্দ্রে ভোটারদের না যাওয়ার জন্য আহ্বান জানান। এবং জনসাধারণকে অসহযোগ আন্দোলনকে সমর্থন দেওয়ার অনুরোধ করেন তিনি।

লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটন, সহসভাপতি জীবন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, যুবদল সভাপতি শোয়েব, সেক্রেটারি শ্রমিক দলের সভাপতি ছাত্রদলের সভাপতি, ওয়ারি থানা ছাত্রদল সভাপতি তৌকীর আহমেদ হৃদয়সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status