ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বাগমারায় আউচপাড়া ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 6:36 PM

বাগমারায় আউচপাড়া ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

বাগমারায় আউচপাড়া ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। চার বারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। জনগণের প্রার্থী হিসেবে এবার তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 

বুধবার বিকেলে উপজেলার আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন তিনি। 

এছাড়াও আউচপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে পথসভা করেন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হক , যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, জহুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী , আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা সাফাউর রহমান, বাহার আলী, আলামিন বিশ্বাস,  জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান প্রমুখ। 

গণসংযোগ কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status