ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
জেল থেকে বেরিয়ে ইভ্যালিতে নতুন অফারের ঘোষণা রাসেলের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 2:15 AM

জেল থেকে বেরিয়ে ইভ্যালিতে নতুন অফারের ঘোষণা রাসেলের

জেল থেকে বেরিয়ে ইভ্যালিতে নতুন অফারের ঘোষণা রাসেলের

বারবার নতুন নতুন অফার দিয়ে সাড়া ফেলে দেয়া আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বেশকিছুদিন আলোচনার বাইরে ছিল। তবে আবারও এক খবরেই চলে এসেছে শিরোনামে। গত ১৮ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। এর ৫দিন পরই ঘোষণা করেছেন নতুন এক অফারের।

শনিবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন রাসেল। ইভ্যালিতে গ্রাহকের জন্য সাড়া জাগানো আয়োজন নিয়ে আসার ঘোষণা দিলেন তিনি।

‘বিগ ব্যাং’ শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, কোনো সমস্যা বা দূরত্ব না থাকলে সম্পর্ক সবসময়ই মধুর হয়। আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন গ্রাহকদের সেরা অফার দেয়ার জন্য। আর দীর্ঘ সময়ের এই দূরত্ব কেবল ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচানো করা যাবে। আমরা একসঙ্গেই ইতিহাস গড়ব ইনশাল্লাহ। (যা হবে) বিজয়ের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।
 
এছাড়া ওই পোস্টে ‘২৯ ডিসেম্বর রাত ১০টার’ কথাও উল্লেখ করেছেন মো. রাসেল। ধারণা করা হচ্ছে, সেই দিনই ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনটি প্রকাশ করা হবে। এর বাইরে বিগ ব্যাং অফারের কী কী থাকছে, তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
 
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়। গত বছরের ৬ এপ্রিল জামিনে মুক্তি পান শামীমা নাসরিন। আর ১৮ ডিসেম্বর মুক্তি পান রাসেল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status