ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ডিবির ডিসি আহাদের বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা আদায়ের অভিযোগ, তদন্তে কমিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 12:37 AM

ডিবির ডিসি আহাদের বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা আদায়ের অভিযোগ, তদন্তে কমিটি

ডিবির ডিসি আহাদের বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা আদায়ের অভিযোগ, তদন্তে কমিটি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠিত হয়েছে।  

ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের অফিস আদেশে গত ১১ ডিসেম্বর এই কমিটি করা হয়।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি উত্তর) খোন্দকার নুরুন্নবীকে। আর ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (প্রশাসন) শফিকুল ইসলামকে করা হয়েছে সদস্য।

মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তি সম্প্রতি  স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ অধিদপ্তর ও ডিবি অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, ডিবির ডিসি আব্দুল আহাদ তার কাছ থেকে তিন কোটি ৬০ লাখ টাকা নিয়েছেন।

অফিস আদেশে বলা হয়, ডিবির ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করে অবৈধভাবে তিন কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে একটি কমিটি গঠন করা হলো।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, যে কেউ যে কারও বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে। তদন্তেই সত্য-মিথ্যা বেরিয়ে আসবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘এমন একটি অভিযোগ ডিবিসহ বেশ কয়েকটি সংস্থায় জমা পড়েছিল। দুই সদস্যের কমিটি করে আমরা বিষয়টি তদন্ত করছি। যাচাই-বাছাই ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status