ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পবিত্র ওমরাহ পালনে গিয়ে মক্কায় বসুন্ধরা এমডির শাশুড়ির মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 12:39 AM

পবিত্র ওমরাহ পালনে গিয়ে মক্কায় বসুন্ধরা এমডির শাশুড়ির মৃত্যু

পবিত্র ওমরাহ পালনে গিয়ে মক্কায় বসুন্ধরা এমডির শাশুড়ির মৃত্যু

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের শাশুড়ি, কুষ্টিয়া সদর আসনের সাবেকসংসদ সদস্য প্রয়াত কে, এইচ, রশীদুজ্জামান দুদুর স্ত্রী আফরোজা জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পবিত্র ওমরাহপালনরত অবস্থায় সৌদি আরবের মক্কায়মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলেতিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তিনি দুইমেয়ে, এক ছেলে সন্তানসহঅসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আফরোজা জামানের মৃত্যুতে গভীর শোক ওদুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া কুষ্টিয়াজেলার সকল শ্রেণি-পেশারমানুষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্তপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আফরোজা জামান ১৯৫৭ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণকরেন। তার বাবা আফাজউদ্দিনখান এবং মা আকিমুন্নেসা।তার স্বামী কে, এইচ, রশীদুজ্জামান দুদু ২০১৪সালের ৪ ফেব্রুয়ারি ঢাকারবসুন্ধরা আবাসিক এলাকার তৎকালীন অ্যাপোলো হাসপাতালে (বর্তমানে এভারকেয়ার) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।   

কে, এইচ, রশীদুজ্জামান দুদু ২০০৮ সালের নবম জাতীয় সংসদনির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনথেকে সংসদ সদস্য নির্বাচিতহন। ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৬৯ সালেকুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদেরভিপি নির্বাচিত হন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানেতার অংশগ্রহণ ছিল।  পরেতিনি আওয়ামী লীগ ও যুবলীগেরনেতৃত্ব দেন।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status