ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগে এমপি নদভী'র গানম্যান প্রত্যাহার
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া
প্রকাশ: Tuesday, 26 December, 2023, 11:54 PM

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগে এমপি নদভী'র গানম্যান প্রত্যাহার

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগে এমপি নদভী'র গানম্যান প্রত্যাহার

চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের অভিযোগের ভিত্তিতে টানা দুই বারের এমপি, তৃতীয় বারের মতো(হ্যাট্রিক) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী'র গানম্যান আবদুল্লাহ-আল-মামুন প্রকাশ মামুন মিয়াকে প্রত্যাহার করেন নির্বাচন কমিশন।

 মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট এম এ মোতালেব  অভিযোগ দেওয়ার পর বিকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামুন মিয়াকে প্রত্যাহার করে নেন।

অভিযোগে মোতালেব বলেন, এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী তাঁর নির্বাচনী প্রচারণায় এতদিন দায়িত্বে থাকা সরকারি গানম্যান মামুন মিয়াকে সার্বক্ষণিক তাঁর সাথে রাখছেন এবং ভোটার ও অন্যান্য প্রার্থীর সমর্থক স্থানীয় নেতা কর্মীদের ভয় ভীতি প্রদর্শন করছেন। এমনকি বিভিন্ন কেন্দ্রে ও ভোটারদের নিকট উক্ত গানম্যান দ্বারা নগদ টাকা বিলির খবর ও জানা গেছে। আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থী সরকারি গানম্যান ব্যবহার করা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ এর ১৪(২) এর সুস্পষ্ট পরিপন্থি। তাই প্রচারণাকালে গানম্যান নিয়ে হুমকি ধমকি দিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার এই অপচেষ্টার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ জরুরী মনে করছি। পাশাপাশি কনস্টেবল মামুন মিয়ার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
জানা গেছে, পুলিশ কনস্টেবল মামুন মিয়া গানম্যান হিসেবে বিগত কয়েক বছর ধরে এ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আবু রেজা নদভী এমপি'র নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

গানম্যান প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, মামুন দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে আমার নিরাপত্তায় নিয়োজিত হয়। যেহেতু মামুন আমার নিরাপত্তা কর্মী তাই সাথে ছিলেন। আমার প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন কমিশনে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন।

স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেছেন এবং গত ২১ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে আমার সহর্ধমিনী রিজিয়া রেজা, আমার শ্যালক চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরী, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌরসভা আওয়ামীলীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল ও যুবলীগ নেতা কচির আহমদ কায়সার সহ অনেক নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এতে স্থানীয় চেয়ারম্যান সহ বেশ কয়েকজন আহত হয়। তাই মামুন নিরাপত্তার স্বার্থে আমার সাথে ছিলেন। সে প্রচারণায় ছিলেন না। আমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সে প্রচারণাও করেনি এমনকি কোন ধরনের টাকা বিলিও করেনি। তিনি আরও বলেন, আমি আমার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করব। 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান মামুন মিয়াকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন ,তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status