ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কত টাকার মালিক নরেন্দ্র মোদি? প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর সম্পত্তির খতিয়ান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 December, 2023, 5:59 PM

কত টাকার মালিক নরেন্দ্র মোদি? প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর সম্পত্তির খতিয়ান

কত টাকার মালিক নরেন্দ্র মোদি? প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর সম্পত্তির খতিয়ান

নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর প্রত্যেকটি পদক্ষেপ আমাদের ভারতবর্ষকে একটু একটু করে উন্নতির দিকে নিয়ে গেছে। আজ বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রতিবেশী দেশগুলোকে একবার হলেও ভাবতে হয়। যে মানুষটার জন্য ভারতের আজ এত উন্নতি, সেই নরেন্দ্র মোদির সম্পত্তির খতিয়ান কত? জানেন আপনি?


সামান্য একজন চা বিক্রেতা থেকে তিনি হয়েছেন আজ ভারতের প্রধানমন্ত্রী। জীবনে সবকিছুই যে সম্ভব তা তিনি দেখিয়ে দিয়েছেন আমাদের। খুব সাধারণ ভাষায় কথা বলে ভারতের সর্বকালীন সেরা প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ক্রীড়া জগত থেকে শুরু করে ধর্মীয় ক্ষেত্র, ভারতের উন্নতি এখন চোখে পড়ার মতো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, বা তিনি কত সম্পত্তির মালিক, সেটার বিশদ বিবরণ দেওয়া রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পত্তির কথা উল্লেখ করা রয়েছে। এই ওয়েবসাইট থেকেই জানা যায়, ২০২৩ সাল পর্যন্ত তিনি এখনো পর্যন্ত কোন শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেননি। নরেন্দ্র মোদির নামে নেই কোন গাড়িও।

অর্থের কথা যদি বলতেই হয়, তাহলে বলতে হয় নরেন্দ্র মোদির ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৫৭৪ টাকা। অবিশ্বাস্য হলেও এটা একেবারেই সত্যি কথা। নিছক মজার বলে মনে হতে পারে কিন্তু নরেন্দ্র মোদির কাছে সম্পত্তি বলতে রয়েছে ৪ টি সোনার আংটি যার আনুমানিক মূল্য ২,০১,৬৬০ টাকা। এছাড়া আর কোন সম্পত্তি নেই নরেন্দ্র মোদির নামে।


ব্যাংক অ্যাকাউন্টে ৫৭৪ টাকা ছাড়াও নরেন্দ্র মোদির কাছে রয়েছে নগদ ৩০ হাজার ২৪০ টাকা। তবে প্রধানমন্ত্রীর নামে বেশ কিছু FD রয়েছে, যেখানে জমা রয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ৪৪ হাজার টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর নামে একটি ন্যাশনাল স্কিম রয়েছে যার দাম ৯ লক্ষ ১৯ হাজার টাকা। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটি অ্যাকাউন্ট রয়েছে নরেন্দ্র মোদির নামে।

৩১ মার্চ ২০২৩ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫৮ লক্ষ ৯৬ হাজার। প্রতিবছর এই তথ্য আপডেট হতে থাকে। আপডেটের তথ্য অনুযায়ী জানা গেছে, গত বছরের তুলনায় এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status