|
লক্ষ্মীপুর ৪ আসনে শুরু প্রচার প্রচারণা
মোঃ এমরান হোসেন,কমলনগর
|
![]() লক্ষ্মীপুর ৪ আসনে শুরু প্রচার প্রচারণা প্রতিক বরাদ্দ পেয়েই প্রার্থীরা নির্বাচনী এলাকায় মাইকিং এবং পোষ্টার বিলি শুরু করতে দেখা যায়। রামগতি-কমলনগরে আ'লীগের নেতা-কর্মীদের সাথে নির্বাচনী আলাপকালে তারা জানান, জোটভুক্ত নৌকা প্রতীকের মোশারেফ হোসেন এর সাথে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আব্দুুল্লাহ আল মামুনের সাথে ভোট যুদ্ধ হতে পারে। নৌকা প্রতীকের প্রার্থীর স্থানীয় কোন জনবল নেই। যার কারণে নির্বাচনী মাঠে তিনি পিছিয়ে রয়েছেন। এদিকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য থাকায় তার নিজস্ব জনবল রয়েছে। ভোটের মাঠে নৌকা আর স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম ট্রাক প্রতীক এবং বাংলাদেশ সূপ্রীম পার্টির একতারা প্রতীকের তেমন কোন প্রচার চোখে পড়েনি। কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নিজাম উদ্দীন জানান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত চুড়ান্ত। নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। নৌকার বিকল্প অথবা স্বতন্ত্র কোন প্রার্থীর ভোট আ'লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা করতে পারবে না। রামগতি উপজেলার যুবলীগের আহবায়ক মেজবাহ্ উদ্দিন হেলাল জানান, কেন্দ্রীয় আ'লীগের নির্দেশে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী থাকতে পারবে। যার পেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী জেলা আ'লীগের সহ-সভাপতি, সাবেক নৌকা প্রতীকের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচন করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
