|
ফুলবাড়ীতে যুবদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এজেন্সি বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে যুবদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এজেন্সি বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) বাস্তবায়িত সিএনবি প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ১৮ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। এমজেএসকেএস-এর প্রকল্প সমন্বয়কারী মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন এবং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্স কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিত কুমার রায় এবং কর্মশালার মডারেটর মোছা. তাসনিমা সিদ্দিকা। কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবার সঙ্গে সংযুক্ত হওয়ার কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা যুবদের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
