ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনী কাপ্তাই জোনের উদ্যোগে ২৫০জনের মাঝে ফ্রী চিকিৎসা প্রদান
মিন্টু কান্তি নাথ রাজস্থলী
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 11:28 PM

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনী কাপ্তাই জোনের উদ্যোগে ২৫০জনের মাঝে ফ্রী চিকিৎসা প্রদান

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনী কাপ্তাই জোনের উদ্যোগে ২৫০জনের মাঝে ফ্রী চিকিৎসা প্রদান

রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোনের সেনাবাহিনীর উদ্যোগে বাঙ্গালহালিয়া আমি ক্যাম্পের মাঠে পার্বত্য শান্তি চুক্তি ২৬ বছর পূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন সেনাবাহিনী কাপ্তাই জোন। ৬  ডিসেম্বর বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকায় বিভিন্ন পাড়ার প্রায় ২৫০ জন পাহাড়ী - বাঙ্গালীদের মাঝে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্ৰহন করেন।

 সকালে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল পিএসসি। চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রধান করেন আর এম ও ক্যাপ্টেন মোঃ সাফাত চৌধুরী,বাঙ্গালহালিয়া আমি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সেনা সদস্য বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন।বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাশ, কামাল হোসেন, এমদাদুল হক মিলন, কাইয়ুম হোসেন মিরাজ, থোয়াইসুইমং মারমা, বাপ্পী দেব, ছালমা আক্তার প্রমুখ। কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল পিএসসি বলেছেন সেনা প্রধানের দিক নির্দেশনা মোতাবেক  সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি  এলাকার গরীব অসহায় বেক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন  জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দিনের বিরাজমান সমস্যা পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করায় আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। তারে সুফল এলাকার মানুষ আজ ভোগ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status