ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
শ্রীবরদীতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
মোঃ খোকন মিয়া,শেরপুর
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 11:26 PM

শ্রীবরদীতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

শ্রীবরদীতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বগুড়া জোনের ২১৩তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের পৌর ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক এ শাখার উদ্বোধন করা হয়। আল আরাফাহ ইসলামী ব্যাংকের শ্রীবরদী শাখার ভার্চুয়ালী উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড'র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনাল হেড এএম, এম মুফিদুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ- সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে। সারাদেশের ন্যায় শ্রীবরদী শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনগন যেখানে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সেখানে এ ব্যাংকের শাখা স্থাপন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status