ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বিভিন্ন আনুষ্ঠানিকতায় কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উদযাপিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 11:24 PM

বিভিন্ন আনুষ্ঠানিকতায় কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উদযাপিত

বিভিন্ন আনুষ্ঠানিকতায় কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উদযাপিত

বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল ৬ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন কুড়িগ্রামের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে  সকালে স্বাধীনতা বিজয় স্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ। শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র/ছাত্রী, সাংবাদিকবৃন্দ সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ

এছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষথেকে স্বাধীনতা সংগ্রামে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। 

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের সুসজ্জিত বাদক দলের স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে। 

র‌্যালী শেষে স্বাধীনতা বিজয় স্তম্ভ প্রাঙ্গনে কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় উপস্থিত সম্মানিত  বীর মুক্তিযোদ্ধাগণ কুড়িগ্রাম জেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মির্জা মোঃ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই সরকার বীর বিক্রম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল বাতেন, বিজ্ঞ পিপি জনাব এসএম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা জনাব উদয় শংকর চক্রবর্ত্তী, জেলা আনসারের সহকারী কমান্ডেন্ট জনাব মোঃ ইবনুল হক সহ কুড়িগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আনুষ্ঠানিকতায় জেলা পুলিশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ প্রমূখ।

 অপর দিকে কুড়িগ্রাম জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোট , বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি উদযাপনে বিভিন্ন  কর্মসূচি পালন করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status