ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন ২ আসনে নাজমুল হক সাগর নৌকার মাঝি
সেলিম রেজা মেহেরপুর
প্রকাশ: Monday, 27 November, 2023, 12:07 AM

মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন ২ আসনে নাজমুল হক সাগর নৌকার মাঝি

মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন ২ আসনে নাজমুল হক সাগর নৌকার মাঝি

মেহেরপুর-১ আসনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ও মেহেরপুর -২ আসনে প্রথমবারের মতো নৌকার মাঝি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এএসএম নাজমুল হক সাগর।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনে এনিয়ে টানা তৃতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন। অপরদিকে মেহেরপুর -২ আসনে ডাক্তার এএসএম নাজমুল হক সাগর প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

রবিবার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় করেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status