ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ সংসদ ভবনে সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 September, 2023, 2:09 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 13 September, 2023, 2:32 PM

হঠাৎ সংসদ ভবনে সাকিব

হঠাৎ সংসদ ভবনে সাকিব

হঠাৎ জাতীয় সংসদ ভবনে দেখা গেল টাইগার অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলংকার সঙ্গে ম্যাচ শেষে তিন দিন ছুটি পেয়ে দেশে আসেন তিনি।

সোমবার একাদশ সংসদের ২৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদ ভবনে সাকিব আল হাসানকে দেখা যায়। প্রথমে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন সাকিব। দুজন কিছুক্ষণ আলাপ করেন। এরপর পাপনের সঙ্গে বের হয়ে সংসদে প্রধানমন্ত্রীর লবির দিকে যান সাকিব। তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রবেশ করেননি।

পরে সাকিবকে লবিতে রেখে সংসদ অধিবেশনে যোগ দেন পাপন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করেন। এর প্রায় ২০ মিনিট পর প্রধানমন্ত্রীর লবি থেকে বের হন সাকিব। 

হঠাৎ সাকিবের সংসদ ভবনে যাওয়ার কারণ জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

এদিকে দলকে শ্রীলংকায় রেখে দেশে ফিরে সাকিব ঢাকায় ‘আল আমিন কেমিক্যালস’ নামের একটি প্রতিষ্ঠানের শো-রুম উদ্বোধন করেন। জানা গেছে, প্রতিষ্ঠানটিতে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ও মোনার্ক এক্সপ্রেসের শেয়ারের মালিকানা রয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status