|
পুরুষদের ভয় পান সাবা
নতুন সময় ডেস্ক
|
![]() পুরুষদের ভয় পান সাবা তবে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেয়া যাবে- এমন মানুষ পেলে তাকে বিয়ে করবেন সাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। প্রেম ও বিয়ে প্রসঙ্গে সাবা বলেন, প্রেমে পড়ার সুযোগ কম হয়েছে। তবে প্রেম করেছি অনেকবার। আমি যাদের সঙ্গে প্রেম করেছি, কিছু দিন পর মনে হয়েছে এ তো দেবদাস। আমি পুরুষদের এখন ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কী আমার জন্য এ রকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারবো? যদি এ রকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে যদি দেখা হয়ে যায়, তা হলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
