|
মাদারগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’: কৃষিকে আধুনিক ও লাভজনক করার তাগিদ
আশিকুর রহমান, মাদারগঞ্জ
|
![]() মাদারগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’: কৃষিকে আধুনিক ও লাভজনক করার তাগিদ ২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অফিসার মৌরী তানিয়া মৌ এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন "জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।" তিনি বলেন, "কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামারবাড়ি জামালপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুর রহমান। ![]() মাদারগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’: কৃষিকে আধুনিক ও লাভজনক করার তাগিদ এ সময় সফল কৃষক শামিম রানা কৃষিতে তার অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ উত্তম কৃষি চর্চা (জিএপি) অনুসরণকৃত প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
