ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
ফুলবাড়ীতে নবাগত পল্লী বিদ্যুৎ ডিজিএমকে বৈদ্যুতিক নির্মান শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 17 August, 2026, 6:24 PM

ফুলবাড়ীতে নবাগত পল্লী বিদ্যুৎ ডিজিএমকে বৈদ্যুতিক নির্মান শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

ফুলবাড়ীতে নবাগত পল্লী বিদ্যুৎ ডিজিএমকে বৈদ্যুতিক নির্মান শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রামের ফুলবাড়ী জোনাল অফিসের নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ আসাদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

 সোমবার (১৭ আগস্ট) ফুলবাড়ী জোনাল অফিসে নবাগত ডিজিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ফুলবাড়ী উপজেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। 

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি  প্রফেসর জাহিদুল হক, ফুলবাড়ী উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ মোঃ বদরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুকুল, কার্যকরী সদস্য আব্দুল হালিম এবং নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ওসমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ডিজিএমকে ফুলবাড়ী জোনাল অফিসে স্বাগত জানিয়ে তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন। পাশাপাশি উপজেলার বিদ্যুৎ সেবার মান আরও উন্নত করা, গ্রাহকদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। 

নবাগত ডিজিএম মোঃ আসাদুজ্জামান ফুলবাড়ী উপজেলার বিদ্যুৎ সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে বরণ অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলার বিদ্যুৎ সেবার উন্নয়ন এবং গ্রাহকদের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status