|
কত টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দেন এই মার্কিন তরুণী
নতুন সময় ডেস্ক
|
![]() কত টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দেন এই মার্কিন তরুণী আর এ জন্য তিনি নেন ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি ৪৩ লাখ ৪০ হাজার টাকার বেশি। খবর নিউইয়র্ক পোস্টের। ইয়েসেনিয়া ল্যাটোরে এখন পর্যন্ত তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। তার মধ্যে দুই সন্তান তার নিজের। ইয়েসেনিয়া বলেছেন, যে মেয়েরা স্বাভাবিকভাবে মা হতে পারেন না, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। আমি এখন পর্যন্ত তিনটি সন্তানের জন্ম দিয়েছি। তার মধ্যে দুটি আমার নিজের। আর অন্যটি এক দম্পতির। তিনি বলেন, আমি খুব শিগগির আবারও গর্ভ ভাড়া দেওয়ার পরিকল্পনা করছি। মার্কিন এ তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজের এই শখের কথা জানাতেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। টিকটকে তার ফলোয়ার আছে ২ লাখ ২২ হাজার ৭০০ জনের বেশি। ![]() কত টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দেন এই মার্কিন তরুণী তিনি বলেন, মানুষ বুঝেছে সারোগেসি মানেই শুধু অর্থ উপার্জন নয়। অবশ্যই নিজের পরিচর্যার জন্য অর্থের প্রয়োজন রয়েছে। তার বেশি কিছু নয়। আমার কাছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব দম্পতি সন্তান হচ্ছে না বলে হতাশায় রয়েছেন, সেসব দম্পতির হাতে সন্তান তুলে দিতে পেরে আমি গর্বিত। ইয়েসেনিয়া ২০১৭ সালে প্রথম সন্তানের জন্ম দেন। প্রথমবারের অভিজ্ঞতায় তার মা হওয়ার এই যাত্রাপথ এতটাই ভালো লাগে যে, সন্তানের জন্ম দেওয়াই তার শখে পরিণত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
