|
বৈসাবি উৎসবের নাম এসেছে যে ফুল থেকে
নতুন সময় ডেস্ক
|
![]() বৈসাবি উৎসবের নাম এসেছে যে ফুল থেকে পাহাড়ে এই উৎসবের সঙ্গে গভীরভাবে মিশে আছে একটি ফুল, যেটিকে এক নামে সবাই জানে ‘বিজু ফুল’ হিসেবে। বিজু ফুলের বৈজ্ঞানিক নাম Ixora nigrocans। এটি রুবিয়েসি গোত্রের একটি ফুল। পাহাড়ের নানা সম্প্রদায়ের কাছে এই ফুল বেশ কিছু আলাদা নামে পরিচিত। চাকমাদের কাছে এটি ‘ভাতজোড়া’, ত্রিপুরাদের কাছে ‘কুমুইবোবা’, মারমাদের কাছে ‘চাইগ্রাইটং’ আর সাঁওতালদের কাছে ‘পাতাবাহা’ নামে পরিচিত বিশেষ এই ফুলটি। সাধারণত চৈত্র মাসের শুরুর দিকে পাহাড়ে দেখা মেলে বিজু ফুলের। পাহাড়ের নানা জায়গায় এই ফুলের দেখা মিললেই বুঝতে হবে নতুন বর্ষ আর বৈসাবি উৎসব তার আগমনী বার্তা দিচ্ছে। বিজু ফুল সাধারণত কলি থাকা অবস্থায় দেখতে হালকা গোলাপি রঙের লাগে। পরিপূর্ণভাবে ফোটার পর ফুলটি দেখতে হয়ে যায় ধবধবে সাদা। এর অসম্ভব সুন্দর রূপ দেখা যায় ফুলটি ফোটার পর। বিজু ফুলের কদর শুরু হয় বৈসাবি উৎসবের প্রথম দিন থেকে। এই দিনে সাতসকালে জঙ্গল থেকে ফুল সংগ্রহ করে তা দিয়ে মালা গেঁথে ঘরের মূল দরজা সাজানো হয়। পাশাপাশি এই ফুলের সঙ্গে অন্যান্য ফুল মিশিয়ে কলাপাতায় নিয়ে নদীর বালুচর বা বাড়ির আশপাশ দিয়ে বয়ে যাওয়া ছড়াতে প্রার্থনায় বসেন পাহাড়ি সম্প্রদায়ের মানুষ। বৈশাখ শুরু হতে আর বেশি দেরি নেই। ১৪ এপ্রিল পয়লা বৈষাখ। বিজু ফুল দেখতে চাইলে পাহাড়ে এই সময় ঘুরে আসতে পারো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি
নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে ২০২৬ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের অর্জন
চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও স্থায়ী বাজেটসহ ০৭ দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
