ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মা দিবসে মাকে কী উপহার দেবেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 11:58 AM

মা দিবসে মাকে কী উপহার দেবেন?

মা দিবসে মাকে কী উপহার দেবেন?

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার উদ্‌যাপিত হয় ‘মা দিবস’। দিনটিকে ঘিরে থাকে সন্তানদের অনেক চিন্তাভাবনা, নানা আয়োজন। কী দিলে সত্যিই খুশি হবেন মা—এ ভাবনাটাই হয়ে উঠছে এখন মূল।

কোহিনূর জাহান তিন মেয়ের মা। মাঝবয়সী এই গৃহিণী মনে করেন, পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেই দিনটির আসল আনন্দ। ঘরোয়া আয়োজন, কিংবা বাইরে গিয়ে হয়তো ফুচকা-চটপটির ছোট্ট আড্ডা—এসবই তাঁকে আনন্দ দেয় বেশি। তবে জানান, উপহার হিসেবে বই তাঁর প্রিয়।

অন্যদিকে ৭০ বছরের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোহসিনা বেগমের কাছে ‘মাদার্স ডে’ অনেকটাই নতুন অভিজ্ঞতা। বেশ কয়েক বছর আগেও এমন কোনো দিবসের চল ছিল না। এখন সন্তান ও নাতি-নাতনিদের উদ্‌যাপন দেখে বেশ খুশিই হন তিনি। জানান, মা দিবসে হয়তো তেমন উপহারের কথা চিন্তা করেন না। তবে গাছের প্রতি তাঁর আলাদা টান রয়েছে—একটি ছোট্ট গাছই হতে পারে তাঁর সবচেয়ে পছন্দের গিফট।

স্নিগ্ধা মরিয়মের দুই সন্তানই এখনো ছোট, তাই মা দিবসে উপহার প্রাপ্তির তেমন কোনো প্রত্যাশা নেই। তবে বাচ্চাদের বাবা মাঝেমধ্যে দিবস উদ্‌যাপনে কেক বা উপহার দিয়ে দিনটিকে বিশেষ করে তোলেন। পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাওয়াও তাঁর পছন্দ।

ব্যবহারিক উপহার
উপহারসামগ্রীর দোকানগুলোতে মা দিবসের উপহার হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্যবহারিক জিনিসপত্র, যা মায়ের কাজে লাগবে সবচেয়ে বেশি। যেমন কিচেন অর্গানাইজার, স্টোরেজ বক্স, কফি মগ, কিংবা তৈজসপত্র। মিনিসো, ইয়ো ইয়ো সো এবং মি ডি আই ওয়াইয়ের মতো দোকানগুলোতে এ ধরনের উপহারের বিশাল সংগ্রহ পাওয়া যাচ্ছে। এগুলোর বিশেষত্ব হলো দেখতেও সুন্দর, আবার প্রতিদিনের জীবনে ব্যবহারযোগ্য।

মেমোরি-বেজড উপহার
মায়েদের জন্য আবেগমাখা উপহারগুলোর মধ্যে রয়েছে কাস্টমাইজড বা মেমোরি-বেজড উপহার। ছবির ফ্রেম, মেমোরি অ্যালবাম, মায়ের ছবিযুক্ত মগ, কিংবা হাতে লেখা চিঠি—এ ছোট জিনিসগুলোই স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এই চাহিদাকে সামনে রেখে বিভিন্ন ফেসবুক পেজ, যেমন উপহার বিডি, সুগারি গিফটস, রাভেন গিফট শপ নিয়ে এসেছে বিভিন্ন কাস্টমাইজড উপহার। যেখানে নাম, ছবি বা ব্যক্তিগত বার্তা যুক্ত করে উপহারকে করে তোলা যায় আরও বিশেষ। এ ছাড়া অনলাইনের দোকানগুলো থেকে সংগ্রহ করতে পারেন মায়ের পছন্দের গাছ বা বই।

সেদিন হয়তো আপনার শরীর ছিল ভীষণ খারাপ। বাড়ির সবার জন্য রান্নাবান্না সেরে ছোট্ট আপনার জন্য পরম যত্নে আলাদা একটা পদ তৈরি করেছিলেন আপনার মা।
 
ম্যাচিং ট্রেন্ড
আজকাল মা ও সন্তানের মিলিয়ে পোশাক পরার ট্রেন্ড বেশ চলছে। যেমন জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ মা দিবস উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ ‘মা-মেয়ে ম্যাচিং কালেকশন’। যেখানে দুই প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে একই নকশার পোশাক। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি পোশাক এই সম্পর্ককে নতুনভাবে উদ্‌যাপন করছে। পোশাক সব সময়ই জনপ্রিয় উপহার, এই সংগ্রহ তাতে দিয়েছে নতুন মাত্রা।

সেলফ-কেয়ার ও ওয়েলনেস গিফট
বর্তমান সময়ে মায়েদের জন্য সেলফ-কেয়ার গিফট বা ব্যক্তিগত চর্চার সামগ্রী বেশ জনপ্রিয়। ত্বকচর্চার উপকরণ, সুগন্ধি বা স্পা কিট—এ ধরনের উপহার মায়েদের নিজের জন্য একটু সময় বের করার সুযোগ দেয়। দৈনন্দিন ব্যস্ততার মাঝে ছোট্ট এ বিরতিই মানসিকভাবে মায়েদের জন্য বেশ ইতিবাচক।

অভিজ্ঞতাভিত্তিক উপহার
শুধু ব্যক্তিগত উপহার নয়, এখন গুরুত্ব পাচ্ছে ‘এক্সপেরিয়েন্স গিফট’ও। যেমন একসঙ্গে বাইরে খেতে যাওয়া, দূরে কোথাও ভ্রমণ বা একটি পুরো দিন শুধু মায়ের জন্য রাখা। যত ব্যক্তিগত উপহার দেওয়া হোক না কেন, তুলনায় অভিজ্ঞতাভিত্তিক উপহার মায়েদের জন্য দীর্ঘস্থায়ী আনন্দের উৎস। এসব উপহার পরিবারের সম্পর্কগুলোকেও আরও গভীর করে।

তাই মাকে ভালোবাসা জানাতে মা দিবসের আগে থেকেই আয়োজন করে রাখতে পারেন এমন কোনো উপহার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status