|
পাবনা পৌরসভা নির্বাচনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী সাবির হাসান বাচ্চু
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাবনা পৌরসভা নির্বাচনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী সাবির হাসান বাচ্চু নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নয়নের দিক থেকে পাবনা পৌরসভা বর্তমানে অনেকটাই পিছিয়ে আছে। দীর্ঘদিনের এই অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই নির্বাচন করতে চান সাবির হাসান বাচ্চু। জনগণের সেবা ও অবহেলিত পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে সাবির হাসান বাচ্চু বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে পাবনা পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। সাবির হাসান বাচ্চু পাবনা বাসীর উন্নয়নে দীর্ঘ সংগ্রাম ও আন্দোলন চালিয়ে গেছেন। দ্বায়িত্ব পালন করেছেন পাবনা পৌর বিএনপির সভাপতির, পাশাপাশি ছিলেন পাবনা কৃষকদলের সাধারন সম্পাদকের। তিনি চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন পাবনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের। বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি পাবনা পৌরবাসীর উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো। এদিকে তার এই মেয়র প্রার্থী ঘোষণায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, সাবির হাসান বাচ্চু মেয়র পদে জয়লাভ করলে তাদের এলাকায় উন্নয়ন হবে, তিনি পাবনার গরিব দু:খী মানুষের পাশে আগেও ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
