ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ-বিএনপির আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 August, 2023, 4:25 PM

সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ-বিএনপির আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর

সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ-বিএনপির আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর

সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় একদল আইনজীবী সম্পাদকের রুম ভাঙচুর করেছে। এ ঘটনায় দুই দলই একে অপরকে দোষারোপ করছেন। 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ জগলুল কবির বলেন, বিএনপির আইনজীবীরা আজ প্রেসিডেন্ট ও সম্পাদকের রুম ভাঙচুর করেছে। নেমপ্লেট ভাঙচুর করেছে।  তারা যে একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হলো। তারা আদালতেও সন্ত্রাসী কর্মকাণ্ড করে। 

তবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা যখন প্রেস কনফারেন্স করছিলাম ঠিক তখনই বারের সম্পাদক দুলালের নেতৃত্বে আমাদের সংবাদ সম্মেলন বানচাল করার চেষ্টা করে। এরপর আমরা যখন প্রেস কনফারেন্স শেষ করে বের হচ্ছিলাম তখন তারা আমাদের আইনজীবী সুলতানা জেসমিনের ওপরে হামলা করে। আমাদের আইনজীবীরা এর প্রতিবাদ করলে তারা আমাদের দিকে তেড়ে আসে। এরপর তাদের  উচ্ছৃঙ্খল কর্মীরা সম্পাদকের রুমের জানালা ভাঙচুর করে এবং আমাদের ওপরে দায় চাপায়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status