|
ওমানের হোটেলে আসলে কী ঘটেছিল, জানালেন আ.লীগের সেই নারী এমপি
নতুন সময় ডেস্ক
|
![]() ওমানের হোটেলে আসলে কী ঘটেছিল, জানালেন আ.লীগের সেই নারী এমপি ওই প্রতিবেদনে দাবি করা হয়, মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাসকট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আটকের খবর সত্য নয় বলে দাবি করেছেন এমপি সনি। মাসকট থেকে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, ওমানের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে ১৫০ জনের ধারণক্ষমতা ছিল। কিন্তু অনুষ্ঠানে তিন শতাধিক লোক হাজির হয়েছিল। বিষয়টি জানতে পেরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। পরে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। এর বাইরে আর কিছু ঘটেনি বলে জানান তিনি। খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (চট্টগ্রাম)-এর এমপি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
