ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 8:46 PM

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুন:খননের উদ্যোগ নিয়েছি। এর কারণ হচ্ছে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো বৃদ্ধি করতে চাই। যাতে খাদ্যের জন্য কোন মানুষকে কষ্ট পেতে না হয়। বাংলাদেশ মাটি এমন উর্বর, অর্থাৎ সময় মত সেচ দিতে পারলে ভালো ফসল উৎপাদন হয়।

শনিবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে চাঁদপুর শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুন:খনন কার্যক্রম উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পূর্বে আমরা খাল খননের কথা বলেছি। কারণ খাল খননের মধ্য দিয়ে কৃষক ভাইরা উপকৃত হবে। কৃষকরা উপকৃত হলে, তারা ধীরে ধীরে স্বাবলম্বি হবে। কৃষকদের উন্নতি হলে এদেশের অর্থনীতি মজবুত হবে। 

ফ্যামিলি কার্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটিও আমরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর মাধ্যমে আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন মা আড়াই হাজার টাকা পাবে। এই টাকা দিয়ে পরিবারের সন্তানদে যত্ন ও স্বাস্থ্য সেবায় কাজে লাগাতে পারবে। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এই কার্ড দেয়া হচ্ছে। আগামী বাজেটে আরো বৃদ্ধি করা হবে

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক নারী। দেশনেত্রী পূর্বে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের সরকার স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার ব্যবস্থা করবো এবং এর মধ্যে যারা মেধাবি, তাদেরকে সরকারের পক্ষ থেকে উপবৃত্তির দেয়ার ব্যবস্থা করা হবে। এর কারণ হচ্ছে নারীদের স্বাবলম্বী না করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।

বিএনপি সরকারের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, তরুন সমাজকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে বিদেশে যাওয়ার ব্যবস্থা এবং দেশে তাদের কর্মসংস্থান তৈরী করতে পারি, তাহলেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেয়া সম্ভব হবে। 

প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে করে বলেন, আজকের এই খাল খনন অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞা হচ্ছে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত। এই চল্লিশ কোটি হাত একসাথে কাজ করলে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়া সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেন। এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহন শেষে সর্বশেষ তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। 

এসময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক, সংরক্ষিত মহিলা আসনের এমপি রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status