ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানকে অশ্রুসিক্ত বিদায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 8:44 PM

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানকে অশ্রুসিক্ত বিদায়

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানকে অশ্রুসিক্ত বিদায়

গাজীপুরের সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ, তরুণ ও সদালাপী সাংবাদিক নেতা মোঃ আব্দুল হামিদ খান আর নেই। 

দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই শেষে গত ১৫ মে ২০২৬, শুক্রবার সকাল ১১টায় উত্তরা কামারপাড়াস্থ আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। মরহুম আব্দুল হামিদ খান গাছা প্রেস ক্লাবের সভাপতি, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মুক্ত খবরের জ্যেষ্ঠ প্রতিনিধি এবং দৈনিক বাংলাবেলা পত্রিকার সম্পাদক হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে গাজীপুরের গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। পুরো জানাজা প্রাঙ্গণে ছিল শোকাবহ পরিবেশ। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের চোখে ছিল অশ্রু আর প্রিয় মানুষকে হারানোর গভীর বেদনা। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান, গাছা থানা জামায়াতের আমির মিয়াজ উদ্দিন মাস্টার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর চেয়ারম্যান আবু জাফর চৌধুরী।

বক্তারা মরহুমের সততা, সাহসী সাংবাদিকতা, কর্মনিষ্ঠা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “আব্দুল হামিদ খান শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সততা, নিষ্ঠা ও অমায়িক আচরণ তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।”

এদিকে তাঁর মৃত্যুতে গাছা প্রেস ক্লাব ও গাছা থানা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নামাজ শেষে মরহুমের পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার শান্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status