|
জাতীয়করণের দাবিতে অনড় শিক্ষকরা, অসুস্থ হয়ে একজনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
![]() জাতীয়করণের দাবিতে অনড় শিক্ষকরা, অসুস্থ হয়ে একজনের মৃত্যু এদিকে আন্দোলনে থাকা এক শিক্ষক নিজ এলাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থানের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ৯টা থেকে কর্মসূচি শুরু করেন তারা। পল্টন মোড় থেকে হাইকোর্ট অভিমুখী রাস্তার একপাশ বন্ধ করে কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষকরা তাদের বক্তব্যে বার বার উল্লেখ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি। তারা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিটের সাক্ষাতে তিনি যে আশ্বাস দেবেন, তা নিয়েই ঘরে ফিরবেন তারা। ![]() জাতীয়করণের দাবিতে অনড় শিক্ষকরা, অসুস্থ হয়ে একজনের মৃত্যু আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ অবস্থান কর্মসূচিতে মোবাইলে একটি ছবি ও ফেসবুক পোস্ট দেখিয়ে বলেন, বিটিএ নোয়াখালী কমিটির মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ফেসবুক পেজের পোস্ট অনুযায়ী, নিহতের নাম অহিদ আহম্মদ। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের এ কে জি ছায়েদুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আন্দোলনে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়ি যাওয়ার পর গতরাতে ইন্তেকাল করেন। শিক্ষকদের জাতীয়করণের আন্দোলনটি অনুষ্ঠিত হচ্ছে বিটিএ’র ব্যানারে। সংগঠনের ব্যানারে এই আন্দোলন চলমান থাকলেও এতে যোগ দিয়েছেন বিপুল পরিমাণ সাধারণ শিক্ষক। এ ছাড়াও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে আরও ১০টি শিক্ষক সংগঠন। গতকাল অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওছার আহমেদ বলেন, দূর-দূরান্ত থেকে আমাদের শিক্ষকরা ঢাকা এসে এভাবে খালি হাতে ফিরে যেতে পারেন না। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত পাঁচটা মিনিট সাক্ষাৎ করতে চাই। উনি আমাদের আশ্বস্ত করলে আমরা ফিরে যাবো। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আমাদের স্পষ্ট কোনো আশ্বাস বা দিক-নির্দেশনা দিতে পারেননি। বিটিএ’র সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া বলেন, জাতীয়করণ নিয়ে বৈঠকে আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী আলোচনা করেননি। তিনি শুধু তার কথা বলে গেছেন। আমাদের দাবি বৈষম্যের শিকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দিকে নজর দিতে হবে। এজন্য আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাই, আশ্বস্ত হতে চাই। উনি আমাদের সুনির্দিষ্ট আশ্বাস দিলে আমরা কর্মসূচি স্থগিত করে ঘরে ফিরে যাবো।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শান্তিরক্ষী বাহিনী বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না-শামা ওবায়েদ
বিকাশ এজেন্টের আড়ালে অনলাইন জুয়ার কারবার, ভূরুঙ্গামারীতে যুবক গ্রেপ্তার
জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, ৬ দফা দাবিতে আলটিমেটাম
পাইকগাছায় প্রস্রাব করারকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
