ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজের হার্ট ব্যাগে বহন করেন ৩৯ বছরের সালোয়া হোসেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 July, 2023, 10:19 AM

নিজের  হার্ট ব্যাগে বহন করেন ৩৯ বছরের সালোয়া হোসেন

নিজের হার্ট ব্যাগে বহন করেন ৩৯ বছরের সালোয়া হোসেন

তিনি হচ্ছেন বিশ্বের একমাত্র জীবিত ব্যক্তি যার কোনও হার্ট নেই। কথায় কথায় যে কোনও মানুষকে ' হার্টলেস ' বলার একটা প্রবণতা আমাদের আছে কিন্তু, ৩৯ বছরের সালোয়া হোসেন সত্যিই হার্টলেস। জন্মগত জেনেটিক কারণে তিনি হৃদয় ছাড়া জন্মেছেন। লন্ডনের ডেইলি মেইল জানাচ্ছে যে, সেই ছোট্ট বয়স থেকেই সালোয়া নিজের হার্ট নিজে বহন করেন। সালোয়ার সঙ্গে একটি সুটকেস থাকে, এই সুটকেসের ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। এই সুটকেসটিই হলো সালোয়ার হার্ট।  এই সুটকেসে রাখা দুই ব্যাটারিচালিত একটি পাম্প সালোয়ার ধমনীতে রক্ত প্রবাহ করে। এভাবেই চলছে তাঁর জীবন। দুই সন্তানের জননী সালোয়া। জীবন কাটান স্বাভাবিক ভাবেই। শুধু কাছ ছাড়া করেন না সুটকেসটি।

ওটিই যে তার প্রাণভোমরা। চিকিৎসা বিজ্ঞান, শরীর বিজ্ঞানের এক বিস্ময় সালোয়া। বিজ্ঞানীরা বলছেন, সালোয়ার আগে কেউ এইভাবে জন্মায়নি, পরেও জন্মাবে না। ডেইলি মেইল এর অভিধা অনুযায়ী সালোয়া হোসেন  জিগস  পাজল হয়েই থাকবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status