ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
আন্তর্জাতিক জোট গঠনে সৌদির তোড়জোড়, নেপথ্যে কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 July, 2026, 2:23 PM

আন্তর্জাতিক জোট গঠনে সৌদির তোড়জোড়, নেপথ্যে কী?

আন্তর্জাতিক জোট গঠনে সৌদির তোড়জোড়, নেপথ্যে কী?

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব।  সংশ্লিষ্ট দুটি সূত্র বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে।  খবর সামা টিভির

সূত্রগুলোর মতে, সম্ভাব্য এই জোটে কোন কোন দেশ থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে বিশ্বের কয়েক ডজন দেশের সঙ্গে আলোচনা চলছে।

এ বিষয়ে সৌদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত ২০ জুলাই ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ঘোষণা দেয়, ইয়েমেনের ওপর সৌদি আরব অবরোধ আরোপ করেছে—এ অভিযোগের জবাবে তারা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করবে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ।

এরপর থেকে হুথিরা দাবি করে আসছে, তারা লোহিত সাগরে সৌদি জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।

জবাবে সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথিদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। রিয়াদের দাবি, এসব স্থাপনা ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করা হচ্ছিল।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগরে এই নৌ অবরোধ ও পালটাপালটি হামলা ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের বাইরেও জ্বালানি ও পণ্যবাহী ট্যাংকারগুলো ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status