|
দেয়াল ধসে ব্রাজিলের সাবেক ফুটবলারের মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
![]() দেয়াল ধসে ব্রাজিলের সাবেক ফুটবলারের মৃত্যু বুধবার রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে অবস্থিত মানসাও আলভিতে নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন সাবেক এই ফরোয়ার্ড। ঘটনা চলাকালে দমকা বাতাসের ধাক্কায় হঠাৎ ফুটপাতের পাশে থাকা একটি ভারী দেয়াল পথচারী ও পার্ক করা গাড়ির ওপর ধসে পড়ে। পেশাদার ফুটবল ক্যারিয়ারে ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন তাসিও। সাউ ক্রিস্টোভাও থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে বিখ্যাত ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। বোটাফোগোর হয়ে তিনি ৬টি ম্যাচ খেলেন এবং ১টি গোল করেন। পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ানিও ক্লাবের হয়ে নিজের খেলাধুলার ইতি টানেন। এই সাবেক অ্যাথলেটের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
