ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
কাশিয়ানীতে স্কুলছাত্র জাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Thursday, 30 July, 2026, 11:49 AM

কাশিয়ানীতে স্কুলছাত্র জাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

কাশিয়ানীতে স্কুলছাত্র জাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের সচেতন জনগণের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যেখান থেকে অংশগ্রহণকারীরা হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

​মানববন্ধনে বক্তারা বলেন, একজন নির্দোষ স্কুলশিক্ষার্থীর ওপর ভুল তথ্য ছড়িয়ে এই নৃশংস হামলা চালানো হয়েছে। ঘটনায় মামলা দায়ের হলেও এখনো আসামিদের গ্রেপ্তার না করায় জনমনে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

​এর আগে গত সোমবার (২৭ জুলাই) দুপুরে কাশিয়ানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান (১৫) স্কুল শেষে বাড়ি ফেরার পথে কাশিয়ানী ব্র্যাক অফিসের সামনে একদল দুর্বৃত্তের হামলার শিকার হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

​আহত জাহিদ হাসান মরিশাস প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক আকাশ মিয়ার ছেলে। এ ঘটনায় জাহিদের মা রাবেয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

​প্রবাস থেকে মুঠোফোনে জাহিদের বাবা আকাশ মিয়া বলেন, "আমার ছেলে একজন নিরীহ স্কুলশিক্ষার্থী। ভুল তথ্যের ভিত্তিতে তার ওপর যে নৃশংস হামলা চালানো হয়েছে, তার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।"

​এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

​মানববন্ধন থেকে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status