|
খাগড়াছড়িতে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকার আর্থিক সহায়তা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকার আর্থিক সহায়তা সোমবার (২৭ জুলাই ২০২৬) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয়। হিরন শেখ পিত্তথলির পাথরজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দীঘিনালা জোন সূত্রে জানা যায়, মানবিক দায়িত্ববোধ থেকে রোগীর চিকিৎসা ব্যয় নির্বাহে সহায়তার লক্ষ্যে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি রোগীর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জোন কমান্ডার। এ বিষয়ে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দীঘিনালা জোন সবসময় রয়েছে। হিরন শেখের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করা হবে। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, এক মাসে কী পেলো পুলিশ?
ফুলবাড়ীতে পরীক্ষার্থীর শিশুকে কোলে নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড
মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারির প্রস্তুতি তুঙ্গে: নিয়োজিত হচ্ছে হাজারো তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার
চরভদ্রাসনে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা, উৎপাদন বাড়ছে ৭০ মে.টন
