|
এবার অপুকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠানে হাজির শাকিব
নতুন সময় ডেস্ক
|
![]() এবার অপুকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠানে হাজির শাকিব এবার আমেরিকায় একটি ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলো শাকিব-অপুকে। অভিনয়শিল্পী নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন তারা। শাকিব-অপু ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ তারকারাও উপস্থিত ছিলেন। জানা গেছে, অনেকের মতো নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে অনেকের মনেই ফের সেই প্রশ্নই জোরালো হলো, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান? দেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি দাপটের সঙ্গে চলছে। দেশে সাফল্যের পর গত ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ছবিটিও। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
