|
যৌথ প্রযোজনার ছবিতে শাকিব খান, নায়িকা বলিউডের নেহা শর্মা!
নতুন সময় ডেস্ক
|
![]() যৌথ প্রযোজনার ছবিতে শাকিব খান, নায়িকা বলিউডের নেহা শর্মা! ছবিটি নির্মাণ করবেন অনন্য মামুন। 'ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। দুদিন আগে নির্মাতা তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। সুপারস্টার শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ১০ ই সেপ্টেম্বর শুটিং শুরু বেনারস থেকে।' তার আগে ৩০ সেপ্টেম্বর আরেকটি পোস্টে দক্ষিণী বিখ্যাত দুই ফাইট ডিরেক্টর কেল্লি সংকর ও কানাল খান্নানের সঙ্গে ছবি দিয়ে অনন্য মামুন লিখেছেন, 'তাদের সঙ্গে মিটিং সফল হলো।' বর্তমানে ঈদুল আজহার ছবি 'প্রিয়তমা'র শুটিং করছেন শাকিব খান। এই ব্যস্ততা গেলেই তার সঙ্গে লিখিত চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান মামুন। তিনি বলেন, মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত। ভাই (শাকিব খান) তার 'প্রিয়তমা' শেষ করে ফ্রি হলে আমরা একদিন বসে সাইনিং সম্পন্ন করব। শাকিব খানের প্রিয়তমা’তে নায়িকা হিসেবে আছেন কলকাতার সিরিয়ালকন্যা ইধিকা পাল। যৌথ প্রযোজনার এই ছবিতে নায়িকা নেওয়া হচ্ছে বলিউড থেকে। কদিন আগেই অনন্য মামুন বলিউডের নেহা শর্মাকে নিয়ে তার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন মেয়েটিকে খুব ভালো লাগে। তাহলে নায়িকা কি তিনি? আর ছবি নাম কি? উত্তরে মামুন বলেন, এগুলো এখন জানাতে চাই না। অপশনে দু-তিনজন নায়িকা আছে। ইন্ডিয়ার কোন হাউজের সঙ্গে কো-প্রডাকশন করছি সেটাও পরে জানাবো। শুটিংয়ের কয়েকমাস বাকি, আগে জানা চাই না। ঈদের পর প্রেস কনফারেন্স করে সবাইকে গরম খবর দেব। নির্মাতা নায়িকার নাম গোপন রাখলেও তবে সূত্র বলছে যৌথ প্রযোজনার এই ছবিতে নেহা শর্মাই হচ্ছেন শাকিব খানের নতুন নায়িকা। ২০১০ সালে ‘ক্রুক’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয় অভিনেত্রী নেহা শর্মার। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ইমরান হাশমি। এর পর ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’, ‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা-২’, ‘তুম বিন-২’সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শক নজর কাড়েন এই অভিনেত্রী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
