|
মালয়েশিয়াসহ ৩ দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা
নতুন সময় ডেস্ক
|
![]() মালয়েশিয়াসহ ৩ দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখ উদ্যাপিত হয় ঈদুল আজহা। ইন্দোনেশিয়ার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়। মালয়েশিয়া সরকারও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনেইতেও রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই সে দেশেও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
