ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
তিতাসের পরিচালক হলেন প্রকৌশলী তন্ময় আহমেদ
প্রকাশ: Thursday, 27 April, 2023, 10:15 PM

তিতাসের পরিচালক হলেন প্রকৌশলী তন্ময় আহমেদ

তিতাসের পরিচালক হলেন প্রকৌশলী তন্ময় আহমেদ

তিতাস গ্যাস কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাবেক শিক্ষার্থী প্রকৌশলী তন্ময় আহমেদ। তিনি আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তন্ময় আহমেদ বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (টিজিটিডিসিএল)-এর পরিচালক হিসেবে তন্ময় আহমেদকে মনোনয়ন করা হলো।

তন্ময় আহমেদের জন্ম গাইবান্ধার পলাশবাড়ী এলাকায়। প্রাথমিক পর্যায়ের লেখা পড়া তিনি করেন ‘আইআর প্রি-ক্যাডেট হাইস্কুলে’। হাইস্কুল জীবন শুরু হয় ‘এসএম পাইলট হাইস্কুলে’। অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা দিয়ে গাইবান্ধা জেলা হতে প্রথম স্থান লাভ করেন তিনি।

ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন তন্ময় আহমেদ। চতুর্থ শ্রেণি থেকেই বাবা তাকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্নের কথা বলেন। বাবার প্রেরণাতেই তিনি পড়ালেখা করেন আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে মনে লালন করেন। তার কলেজ জীবন কাটে রাজধানীর সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেন তিনি। তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সুযোগ পান সিভিলে। ছাত্র জীবনেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১১ সালে বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

শাহবাগ আন্দোলন থেকে শুরু করে বুয়েটে সাম্প্রদায়িক গোষ্ঠী জামায়াত ইসলাম ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় ২০১০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে বেশ কয়েকবার আক্রমণের শিকার হন শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রলীগ নেতাকর্মীরা। এর জের ধরেই ২০১৩ সালে আগস্টের ১০ তারিখে নিজের এলাকা পলাশবাড়ীতে শিবিরের হামলায় গুরুতর আহত হন তন্ময়। শরীরে এতে ১৩২ সেলাইয়ের মধ্যে শুধু মাথায় ৩৫ সেলাই দেয়া হয়। দীর্ঘদিন রংপুর মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নতুন জীবন ফিরে পান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status