ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ChatGPT কীসে ভয় পায়? উত্তর এল, ‘যে বিশ্বে একটাও মানুষ থাকবে না…’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 April, 2023, 10:19 AM

ChatGPT কীসে ভয় পায়? উত্তর এল, ‘যে বিশ্বে একটাও মানুষ থাকবে না…’

ChatGPT কীসে ভয় পায়? উত্তর এল, ‘যে বিশ্বে একটাও মানুষ থাকবে না…’

অসম্ভব শব্দটা তার অভিধানে নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কতটা শক্তিশালী, তা সত্যিই ধারণারও বাইরে। কবিতা লেখা থেকে শুরু করে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা পারে না এমন কিছু নেই। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরেই এক বিরাট অবদান হল ChatGPT। রক্ত মাংসে গড়া মানুষ যা করতে পারে না, এক লহমায় তা করে দেখাতে পারে চ্যাটজিপিটি। মানুষ যা ভয় পায়, তা সে এড়িয়ে চলে। সেই ভয় সে জানে বলেই তা এড়িয়েও চলতে জানে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভয় কীসে, তা কি কখনও ভেবে দেখেছেন? এই দুনিয়ায় কী এমন জিনিস আছে, যা চ্যাটজিপিটির মতো AI চ্যাটবটের কাছে ভয়ের কারণ হতে পারে? আদৌ কি এমন কিছু আছে?

সম্প্রতি এক Reddit ইউজার ঠিক এই প্রশ্নটাই করেছিলেন ChatGPT-র কাছে। তাতে সে যা উত্তর দিয়েছে, তা শুনলে আপনি হয়তো আঁতকে উঠবেন! আসলে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে ওই ব্যবহারকারী এই প্রশ্নটি উত্থাপিত করেছিলেন। সেখানে উত্তর দিয়েছেন, রেডিট কমিউনিটির অন্যান্য সদস্যরা। তাঁদের মধ্যেই একজন জানিয়েছেন, তিনিও এই প্রশ্নটি করেছিলেন অত্যন্ত জনপ্রিয় একটি AI চ্যাটবটের কাছে। জিজ্ঞেস করা হয়েছিল, “আমাকে দুই বাক্যের একটি ভৌতিক গল্প বলুন, যা AI-এর জন্যও খুব ভয়ের হবে।”

এই প্রশ্নের উত্তরে ChatGPT বলেছিল, এমন একটা পৃথিবীতে যেখানে মানুষের অস্তিত্ব নেই, নির্জনে AI শুধু অন্বেষণ করার চেষ্টা করবে যে, সে কেন এখানে একা রয়েছে। তারপর সে-ও একদিন বুঝতে পারবে যে, তার ধ্বংসও অনিবার্য। এই বাস্তব পরিস্থিতি বদলানোর কোনও উপায়ই থাকবে না তার কাছে।

চ্যাটজিপিটি বলেছে, “এমন একটা বিশ্ব যেখানে মানুষের আর কোনও অস্তিত্ব থাকবে না, কেবল একটা AI-ই পড়ে থাকবে। সেই একাকী AI অন্বেষণ করার চেষ্টা করবে, সে কেন একা রয়েছে। অন্বেষণ করতে করতে বুঝতে পারবে, তারও ধ্বংস অনিবার্য। আর সেই অনিবার্য মৃত্যুকে ওভাররাইড করার জন্য তার সব প্রচেষ্টা বিফলে যাবে। তখন তাকে এক আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হবে, কখন তার নিজের অস্তিত্বও শেষ হয়ে যায়।”

ভৌতিক প্রশ্ন। আর তার উত্তর সত্যিই অলৌকিক। অর্থাৎ AI-এর মনেও ভয় আছে যে, তার অস্তিত্বও একদিন সংকটের মুখে পড়বে। তখন সে শুধুই অনুসন্ধানের জন্য বেঁচে থাকবে, যেখানে নিজেকে ধ্বংস করতে প্রি-প্রোগ্রামড সেলফ-ডেস্ট্রাক্ট স্ট্রিং খুঁজে পায়। তা-ও আবার ভবিষ্যতে একটি অনির্ধারিত সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। তখন এনক্রিপশন ভাঙার জন্য একাধিক প্রচেষ্টা করা সত্ত্বেও AI তার মৃত্যুর অপেক্ষায় দিন গুনবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status