ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জন নিয়ে মুখ খুললেন জর্জিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 April, 2023, 10:39 AM

রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জন নিয়ে মুখ খুললেন জর্জিনা

রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জন নিয়ে মুখ খুললেন জর্জিনা

জর্জিনা রদ্রিগেজ আলোচনায় থাকার জন্য এক ক্রিস্টিয়ানো রোনালদোই যথেষ্ট। তিনি ৫ বারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ তারকার সঙ্গী, সন্তানের মা–ও। ব্যক্তিগতভাবে পেশাগত জীবনে একজন মডেল ও সামাজিক যোগাযোগামধ্যম ইনফ্লুয়েন্সার।

সব সময় পাদপ্রদীপের আলোয় থাকা জর্জিনাকে ঘিরে কিছুদিন পরপরই নানা খবর আসে। কিছুদিন আগে যেমন খবর এসেছিল, রোনালদো তাঁর সঙ্গে সুখী নন। বেশির ভাগ গুঞ্জনের বিষয়ে প্রকাশ্যে মাথা না ঘামালেও এ যাত্রায় চুপ করে থাকেননি রোনালদোর সঙ্গী। আর্জেন্টাইন বংশোদ্ভুত এই স্প্যানিশ মডেল ক্ষোভই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে ‘আমি জর্জিনা’ সিরিজের দ্বিতীয় অংশ। এখানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা প্রসঙ্গ সামনে এনেছেন জর্জিনা। সিরিজটি ঘিরে রোনালদো–জর্জিনার মধ্যে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করে ‘এল ফুতবোলেরো’। বলা হয়, দুজনের মধ্যে সবকিছু ‘ঠিকঠাক নেই’।

এরপর স্প্যানিশ টিকটক তারকা অ্যাবেল প্লানেলেস একটি ঘটনা সামনে আনলে গুঞ্জন আরও ডালপালা ছড়ায়। অ্যাবেল জানান, কিছুদিন আগে ব্যক্তিগত বিমানে ওঠার সময় রোনালদো–জর্জিনার মধ্যে তর্কাতর্কি হয়েছে। ঘটনার সময় আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ক্ষুব্ধ জর্জিনা নাকি সেদিন বিমানে কারও সঙ্গে কথাও বলেননি।

এসব নিয়ে স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়ও। রোনালদোর সঙ্গে ‘সুখী নন’ জর্জিনা—এমন খবর পছন্দ হয়নি জর্জিনার। মানুষের মধ্যে জল্পনাকল্পনা বাড়ুক, তা–ও চাননি।

রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জনকে উড়িয়ে দিতে তাই ইনস্টাগ্রামের দ্বারস্থ হয়েছেন জর্জিনা। রাতের আকাশের একটি ছবি পোস্ট করে, সঙ্গে গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। মার্কিন সংগীতশিল্পী রোমিও সান্তোসের ‘ইফ আই ডাই’ গান থেকে নেওয়া কথাগুলো এ রকম—পরশ্রীকাতরদের কাজ গুজব তৈরি করা, রটনাকারীরা সেটা ছড়িয়ে দেয় আর বোকারা সেটা বিশ্বাস করে।

ক্যাপশনে কারও নাম বা বিষয় উল্লেখ নেই। তবে কথাগুলো যে সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জনের জবাব, তা না বললেও চলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status