ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
টানা ১০ দিন বৃষ্টির সম্ভাবনা, জানুন কবে থেকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 April, 2023, 9:48 AM
সর্বশেষ আপডেট: Monday, 17 April, 2023, 10:03 AM

টানা ১০ দিন বৃষ্টির সম্ভাবনা, জানুন কবে থেকে

টানা ১০ দিন বৃষ্টির সম্ভাবনা, জানুন কবে থেকে

আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য জানান।


ফেসবুকে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, এপ্রিলের ২৩ তারিখ থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তের পাহাড়ি এলাকায় ১০ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। ফলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর এলাকায় পাহাড়ি ঢল নামার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি লিখেছেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর অঞ্চলের নিচু এলাকাগুলোর সব ধান ২৫ এপ্রিলের মধ্যে কেটে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি।



তিনি আরও লিখেছেন, এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে মে মাসের ১০ তারিখের মধ্যে ২টি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে অতিক্রম করবে যার কারণে শক্তিশালি কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status