ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত, প্রাণে বেঁচে যা বললেন সিনিয়র সহকারী সচিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 April, 2023, 9:42 AM

ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত, প্রাণে বেঁচে যা বললেন সিনিয়র সহকারী সচিব

ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত, প্রাণে বেঁচে যা বললেন সিনিয়র সহকারী সচিব

ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত, প্রাণে বেঁচে যা বললেন সিনিয়র সহকারী সচিব
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরে দুটি ট্রেনের সংঘর্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১১ কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে।চট্টগ্রাম-৮ উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ওই ১২ জন কর্মকর্তা সোনার বাংলা ট্রেনে ঢাকায় ফিরছিলেন।

ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম।তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় প্রাণে বেঁচে আছি। আমরা সব কিছুর নিচে চাপা পড়েছিলাম। পরে লোকজন আমাদেরকে টেনে বের করে এনেছে। এমনিতে শরীরে আঘাত পেলেও তা খুব গুরুতর নয়। আল্লাহ আমাদের উদ্ধার করেছেন।

রৌশন আরা বেগম আরও বলেন, ট্রেনে আমরা ১২ জন ছিলাম। আপাতত আমরা একটি দোকানে আশ্রয় নিয়েছি। আমাদের নেওয়ার জন্য কুমিল্লা জেলা নির্বাচন অফিসের গাড়ি আসছে।

আহত ইসি কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন- সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার পিএস হাবিবা আক্তার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙ্গামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনুবিভাগের।

উল্লেখ্য, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status