ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দুবাইয়ে আবাসিক ভবনে আগুন: নিহত ১৬, আহত ৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 April, 2023, 9:59 AM
সর্বশেষ আপডেট: Sunday, 16 April, 2023, 10:25 AM

দুবাইয়ে আবাসিক ভবনে আগুন: নিহত ১৬, আহত ৯

দুবাইয়ে আবাসিক ভবনে আগুন: নিহত ১৬, আহত ৯

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন অন্তত ৯ জন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার (১৫ এপ্রিল) বিকেলে আল রাসে আগুনের সূত্রপাত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুনের বিষয়ে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমকে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে অবহিত করা হয়। তারা ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় এবং উচ্ছেদ ও অগ্নিনির্বাপণ শুরু করে।


পোর্ট সাইদ এবং হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করেছিলো। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর শুরু হয় কুলিং অপারেশন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।

ভবনের একটি দোকানের এক শ্রমিকের জানান, তারা বিকট শব্দ শুনতে পান। তার কথায়, 'আমরা কয়েক মিনিটের জন্য কী ঘটছে তা বুঝতে পারিনি। কিন্তু তখন আমরা জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি।'

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মুখপাত্র বলেছেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে। যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status