ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সবার সামনে নাম ধরে ডেকে শ্বশুরকে চুম্বন ঐশ্বর্যার! রেগে গিয়ে কী বললেন অমিতাভ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 April, 2023, 12:32 PM
সর্বশেষ আপডেট: Monday, 17 April, 2023, 11:39 AM

সবার সামনে নাম ধরে ডেকে শ্বশুরকে চুম্বন ঐশ্বর্যার! রেগে গিয়ে কী বললেন অমিতাভ?

সবার সামনে নাম ধরে ডেকে শ্বশুরকে চুম্বন ঐশ্বর্যার! রেগে গিয়ে কী বললেন অমিতাভ?

‘মহব্বতেঁ’, ‘বান্টি অউর বাবলি’-র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে অমিতাভ-ঐশ্বর্যাকে। ঐশ্বর্যা বরাবরই অমিতাভের কাজ নিয়ে মুগ্ধ।

বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের কোটি কোটি ভক্ত ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে। তাঁর সমসাময়িক এবং অনুজ অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকেও বিপুল সম্মান পান তিনি। পুত্রবধূ, অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনও যে তাঁর বিরাট অনুরাগী, তা-ও প্রকাশ্যে এসে পড়েছে অনেক বার। সমাজমাধ্যমে প্রায়ই নজরে আসে শ্বশুর-বৌমার মজাদার মুহূর্ত।

২০১৫ সালের একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল উচ্ছ্বসিত ঐশ্বর্যাকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে ঐশ্বর্যা উল্লাসে অমিতাভের নাম ধরে চিৎকার করে বলে ওঠেন, “উনিই সেরা (হি ইজ দ্য বেস্ট)।” তার পর চুম্বন করেন শ্বশুরমশাইয়ের গালে। ঐশ্বর্যার এ হেন আচরণে অপ্রস্তুত হয়ে পড়েন বিগ বি। নাতনি আরাধ্যার সঙ্গে বৌমার তুলনা টেনে অমিতাভ বলে ওঠেন, “আরাধ্যার মতো আচরণ কোরো না।” ঐশ্বর্যা তৎক্ষণাৎ বলেন, “সবাই তো জানে।” আবারও অপ্রস্তুত অমিতাভের চিবুকে হাত বুলিয়ে তাঁকে জড়িয়ে ধরেন ঐশ্বর্যা।

ঐশ্বর্যা অবশ্য বরাবরই অমিতাভের কাজ নিয়ে মুগ্ধ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অমিতাভ চিরকাল বৈগ্রহিক মর্যাদা পাবেন। অভিষেক-ঘরনির কথায়, “আমরা সবাই এখন একটা পরিবার। তিনি (অমিতাভ)ই হলেন সেই পরিবারের প্রধান। আমার মনে হয়, তাঁর কাছ থেকে কেউ এই জায়গাটা কেড়ে নিতে পারবে না। অভিষেকও বার বার বলেছে, তাঁর যে বিপুল কাজের গৌরব, কেউ তা ছিনিয়ে নিতে পারবে না। আমরা সবাই তাঁকে শ্রদ্ধা করি। তিনি সকলের আদর্শ।”

‘মহব্বতেঁ’, ‘বান্টি অউর বাবলি’-র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে অমিতাভ-ঐশ্বর্যাকে। অমিতাভের সর্বশেষ উপস্থিতি সুরজ বরজাতিয়ার ‘উঁচাই’ ছবিতে। অনুপম খের, বোমান ইরানি, পরিণীতি চোপড়া ছিলেন তাঁর সহ-অভিনেতা। ‘গোপীনাথ’ এবং ‘প্রজেক্ট কে’-তে আগামী দিনে দেখা যাবে অমিতাভকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status